
Terms & Conditions
রিচার্জ লোনের জন্য নিয়ম এবং শর্তাবলীসমূহ
এই নথিপত্র ভারতীয় আইন অনুযায়ী প্রকাশ করা হয়েছে এবং এটি সেই অনুযায়ী পরিচালিত হবে. এর মধ্যে রয়েছে কিন্তু সীমিত নয় (i) ভারতীয় চুক্তি আইন, 1872; (ii) তথ্য প্রযুক্তি আইন, 2000, এবং এর অধীনে গঠিত নিয়ম, নিয়ামক, নির্দেশাবলী এবং স্পষ্ট ব্যাখ্যা. এর সাথে আরও রয়েছে তথ্য প্রযুক্তি (ন্যায্য সুরক্ষা আচরণ এবং প্রক্রিয়া ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য) নিয়ম, 2011, এবং তথ্য প্রযুক্তি (ইন্টারমিডিয়ারি নির্দেশাবলী) নিয়ম, 2011-এর নিয়ম 3 (1)-এর প্রবিধান (iii) পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, 2007 এবং এর অধীনে প্রযোজ্য নিয়ম, নিয়ামক এবং নির্দেশাবলী; এবং (iv) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934 এবং এর অধীনে প্রযোজ্য নিয়ম, নিয়ামক ও নির্দেশাবলী.
এই নথিপত্রটি তথ্য প্রযুক্তি আইন, 2000 এবং এর অধীনে তৈরি নিয়ম ও তথ্য প্রযুক্তি আইন, 2000 দ্বারা সংশোধিত বিভিন্ন অধিনিয়মে অন্তুর্ভুক্ত ইলেক্ট্রনিক নতিপত্র / রেকর্ড সম্পর্কিত সংশোধিত প্রবিধানের অধীনে গঠিত ইলেক্ট্রনিক চুক্তি রূপে তৈরি একটি ইলেক্ট্রনিক রেকর্ড. এই চুক্তির জন্য কোনও ব্যক্তিগত, ইলেক্ট্রনিক অথবা ডিজিটাল স্বাক্ষরের প্রয়োজন নেই.
এই চুক্তি আপনার এবং ব্যালেন্স হিরো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি আইনত মান্য নথিপত্র (উভয় শব্দ সম্পর্কে নিচে বর্ণনা করা হয়েছে). আপনি এটি স্বীকার করার পর এই নথিপত্রের শর্তাবলী কার্যকর হবে (ইলেক্ট্রনিক রূপে অথবা ইলেক্ট্রনিক রেকর্ডের মাধ্যমে অথবা অন্য কোনও মাধ্যমে) এবং ট্রু ব্যালেন্স পরিষেবা ব্যবহার করার জন্য আপনার ও ট্রু ব্যালেন্স-এর মধ্যে সম্পর্ক পরিচালনা করবে.
হ্যাপি লোন দ্বারা জারি করা রিচার্জ লোনের জন্য নিয়ম এবং নিয়ম এবং শর্তাবলীসমূহ হ্যাপি লোন এবং গ্রাহকের মধ্যে একটি চুক্তি. রিচার্জ লোন সম্পর্কিত যে কোনও সমস্যার জন্য হ্যাপি লোন অথবা ট্রু ব্যালেন্স গ্রাহক পরিষেবার সঙ্গে যোগাযোগ করুন.